অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা আইন, শিক্ষা ও রাজনীতিতে দীর্ঘ পথচলার অভিজ্ঞ নারী
ডেক্স রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
আহ্বায়ক কমিটির সদস্য এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেত্রী।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ আকাস আলী এবং মাতা মোছাঃ
হালিমা বেগম। তার স্থায়ী ঠিকানা চাটমোহর উপজেলায় হলেও বর্তমানে তিনি রাজধানী ঢাকার
বাসাবো এলাকার বাসিন্দা।
ছাত্ররাজনীতি থেকে জাতীয়
রাজনীতিতে উত্থান
রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। ইডেন মহিলা কলেজে
অধ্যয়নকালীন সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি ইডেন
কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (২০০২) ও পরবর্তীতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক (২০০৪) হিসেবে
দায়িত্ব পালন করেন। তার দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার কারণে তিনি দ্রুত কেন্দ্রীয়
রাজনীতিতে উঠে আসেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের
সহ-সাংগঠনিক সম্পাদক (২০০৯), সদস্য (২০১৩) এবং সহ-সাধারণ সম্পাদক (২০১৬) হিসেবে গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে তার এই সক্রিয় ভূমিকা তাকে দলীয় অঙ্গনে একজন সাহসী
ও সংগ্রামী নেত্রী হিসেবে পরিচিত করে তোলে।
বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নারী ও শিশু অধিকার ফোরামের সঙ্গেও যুক্ত
রয়েছেন এবং সমাজের অবহেলিত নারী ও শিশুদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাজীবন ও পেশাগত দক্ষতা
শিক্ষাজীবনেও অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা একজন মেধাবী শিক্ষার্থী
হিসেবে পরিচিত। তিনি চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চাটমোহর ডিগ্রি
কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞানে অনার্স (২০০৫)
ও মাস্টার্স (২০০৮) ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়
থেকে এল.এল.বি (২০১৯) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম (২০২২) ডিগ্রি অর্জন
করেন। বর্তমানে তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবে আদালতে নিয়মিতভাবে আইন পেশায় যুক্ত
রয়েছেন।
আন্দোলন-সংগ্রাম ও কারাবরণ
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছে। ২০১৮ সালে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় পাঁচ মাস চার দিন কারাবাস করেন। দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরাকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই তাকে কারাবরণ করতে হয়েছে।
নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি
নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এলাকাজুড়ে
গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। তিনি
ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
রাজনীতি করি। নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করব।
দলীয় পর্যায়ের বিভিন্ন সূত্র বলছে, শিক্ষিত ও পেশাজীবী নারী নেতৃত্বকে
সংসদে প্রতিনিধিত্ব দেওয়ার ভাবনা থেকে সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্বের
সঙ্গে বিবেচনা করা হবে বলে বিশ্বাস করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা । মনোনয়ন চূড়ান্ত
হলে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে
তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় রাজনৈতিক মহল ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।